সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
দোয়ারাবাজারে নিজ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসেবে ভবন পরিদর্শনে এলেন সাবেক ছাত্র কামরুল ইসলাম।

দোয়ারাবাজারে নিজ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসেবে ভবন পরিদর্শনে এলেন সাবেক ছাত্র কামরুল ইসলাম।

 

এম এ শুকুর সুনামগঞ্জ প্রতিনিধি,,

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনার বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী, আবেগঘন ও গর্বের মুহূর্তের সৃষ্টি হয়েছে। যে প্রতিষ্ঠান থেকে একসময় শিক্ষা জীবনের প্রথম পদক্ষেপ শুরু করেছিলেন, সেই বিদ্যালয়ে এবার ইঞ্জিনিয়ার হিসেবে ভবন ও অবকাঠামো পরিদর্শনে আসেন বিদ্যালয়েরই সাবেক ছাত্র কামরুল ইসলাম। দীর্ঘদিন পর নিজের প্রিয় বিদ্যালয়ে তাঁর এমন দায়িত্বপূর্ণ উপস্থিতি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয়। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত কবির। তাঁরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, ভবন, অবকাঠামো ও পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, একজন সাবেক শিক্ষার্থী নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে আবার সেই বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রধান শিক্ষক শাহাদাত কবির বলেন, “কামরুল ইসলাম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। আমরা বিশ্বাস করতাম সে একদিন অনেক দূর এগিয়ে যাবেন। আজ তাঁর এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।” তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের উচিত তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া এবং অধ্যবসায় ও সততার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা। এলাকাবাসীও সাবেক ছাত্রের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দোয়ারাবাজারের শিক্ষাঙ্গনের জন্য ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন। শিক্ষা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন শিক্ষার্থী কিভাবে নিজ প্রতিষ্ঠানের গৌরব হয়ে উঠতে পারে, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম তারই উজ্জ্বল দৃষ্টান্ত।