সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
ধর্ম বদল, বিয়ে ও প্রতারণার অভিযোগ: নেত্রকোনায় যুবকের বিরুদ্ধে মামলা

ধর্ম বদল, বিয়ে ও প্রতারণার অভিযোগ: নেত্রকোনায় যুবকের বিরুদ্ধে মামলা

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন, দুই সন্তানের জন্মের পর ফের হিন্দু ধর্মে ফিরে গিয়ে অন্য তরুণীকে বিয়ের অভিযোগ এবার সেই যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন প্রথম স্ত্রী। মামলায় তার মাকেও আসামি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।

অভিযুক্ত যুবক অর্জুন ধর হীরা ওরফে হীরা ধর (৩০)। তিনি খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের মৃত জয় কৃষ্ণ ধরের ছেলে। মামলার বাদী শিপুল আক্তার খানম (২৭) মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার বাসিন্দা। মামলায় হীরার মা কৃষ্ণা রানী ঘোষ (৫৮)-কেও আসামি করা হয়েছে।

মামলাটি গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে করেন শিপুল। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বাদীপক্ষের আইনজীবী মোশারফ হোসেন শুভ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর এলাকায় বসবাসের সময় শিপুলের সঙ্গে হীরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালে অ্যাফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মো. হীরা মিয়া রাখেন তিনি। পরে শিপুলকে বিয়ে করেন।

২০১৫ সালে তাদের একটি কন্যাসন্তান এবং ২০২২ সালে একটি ছেলে সন্তান জন্ম নেয়। সন্তানদের নাম জান্নাতুল হিয়া ও আব্দুল্লাহ। শিপুলের দাবি, মুসলিম পরিচয়ে থাকার সময় হীরা নামাজ-রোজাও পালন করতেন। তবে নানা অজুহাতে তাদের বিয়ের কাবিননামা নিবন্ধন করেননি।

অভিযোগে আরও বলা হয়, দ্বিতীয় সন্তান জন্মের পর ২০২২ সালে হীরা তার মা কৃষ্ণা রানীর প্ররোচনায় আবার হিন্দু ধর্মে ফিরে যান। এরপর পাশের এলাকার এক হিন্দু তরুণীকে গোপনে বিয়ে করেন বলে অভিযোগ শিপুলের। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে তাকে যৌতুকের দাবিতে মারধর এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

স্বামীর বিরুদ্ধে প্রতিকার চেয়ে ২০২৫ সালের ২০ মে জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন শিপুল। পরে উভয় পক্ষের সম্মতিতে ওই বছরের ৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে আপসনামা ও অ্যাফিডেভিট করা হয়। সন্তানদের পড়াশোনার ব্যয় বহন, জমি কিনে বাড়ি নির্মাণসহ কয়েকটি শর্ত এতে উল্লেখ ছিল। তবে এসব শর্তের কোনোটিই পূরণ করা হয়নি বলে অভিযোগ করেন শিপুল।

শিপুল খানম বলেন, স্বামী ও শাশুড়ি যোগসাজশ করে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও তিনি উদ্বিগ্ন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অর্জুন ধর হীরা বলেন, ‘অনেক আগেই আমি শিপুলকে ডিভোর্স দিয়েছি। এরপর আমি কী করব, সেটা তার জানার বিষয় নয়।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

নেত্রকোনা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জামান আলী বলেন, মামলার তদন্ত চলছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।