সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়াতে কলমাকান্দায় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা

নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়াতে কলমাকান্দায় সাংস্কৃতিক প্রতিযোগিতার যাত্রা

সৈয়দ সময়, নেত্রকোনা :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি কবি নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে তাদের গভীরভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সংগীতে অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার যে বাণী উচ্চারণ করেছেন, তা আজও সমাজ ও রাষ্ট্র গঠনে সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে। একই সঙ্গে নজরুলের সাহিত্য ও সংগীত চর্চার মধ্য দিয়ে তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলমাকান্দা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় কবির অমর সৃষ্টির ওপর নজরুলগীতি পরিবেশন করেন। সুর ও সংগীতের মূর্ছনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

নজরুলের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।