সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নিকাহনামায় তথ্য গোপনের অভিযোগ, কিশোরীর বিয়ে নিয়ে প্রতারণার মামলা

নিকাহনামায় তথ্য গোপনের অভিযোগ, কিশোরীর বিয়ে নিয়ে প্রতারণার মামলা

 

 

নেত্রকোনা প্রতিনিধি :

 

 

 

নিকাহনামায় কনের বয়স ও পরিচয়সংক্রান্ত তথ্য গোপন করে এক কিশোরীর বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুন্দর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারণার অভিযোগ তুলে সুন্দর আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা দীন ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে অভিভাবকহীন অবস্থায় ওই কিশোরীর বিয়ে পড়ানো হয়। নিকাহনামা সম্পাদন করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাজী আ. আউয়াল। কাবিননামায় বডি নম্বর-এ, বালাম-২২(ক), পৃষ্ঠা-৫৮ এবং তারিখ ৭ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে বলে অভিযোগকারী পরিবার জানায়।

ভুক্তভোগীর বাবা দীন ইসলামের অভিযোগ, সুন্দর আলী বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিয়েতে রাজি করান। পরে কনের পক্ষের পরিচয় ও ঠিকানার ক্ষেত্রে অসত্য তথ্য ব্যবহার করে তিনি সাক্ষী হন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সুন্দর আলী নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের শ্রীপুর বাদী গ্রামের মো. মান্না মিয়া ও জবেদা খাতুনের ছেলে। বিয়ের আয়োজন ও নিকাহনামা সম্পাদনের প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করেন একই গ্রামের মৃত গোলাম হোসেন ও সরজমা দম্পতির ছেলে আবু তাহের। আবু তাহেরও কনের পক্ষের সাক্ষী হিসেবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলা হয়েছে। মামলার সূত্রে বর ইউলাদ হোসেন প্রদীপ বর্তমানে হাজতে রয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।

ভুক্তভোগীর বাবা দীন ইসলাম বলেন, তাঁর মেয়েকে ভুল বুঝিয়ে এবং নিকাহনামায় প্রকৃত তথ্য গোপন করে বিয়ের আয়োজন করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং তাঁর পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

তবে অভিযোগগুলোর বিষয়ে সুন্দর আলী, আবু তাহের ও সংশ্লিষ্ট কাজীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।