সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

 

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি

 

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, দেশের পুষ্টি নিশ্চিত করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস মাছ। তাই নিরাপদ ও পুষ্টিকর মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। মৎস্যচাষি ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নীলফামারীতে আগামী দিনগুলোতেও মৎস্যচাষিদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।