সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ লোহার পোলে চরম দুর্ভোগ, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা*

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ লোহার পোলে চরম দুর্ভোগ, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা*

 

*স্টাফ রিপোর্টার: মো: ইব্রাহিম হাওলাদার,

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামে বাবুল ফকিরের বাড়ি সংলগ্ন লোহার পোলটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে।

 

স্থানীয়রা জানান, এই পোল দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, দৈহারী জামে মসজিদের মুসল্লিরা এবং এলাকার যুবসমাজ এই পোল ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পোলটির বিভিন্ন অংশ ভেঙে গেছে, মরিচা ধরে দুর্বল হয়ে পড়েছে।

 

তবে দুই ইউনিয়নের জনপ্রতিনিধিদের জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেননি বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকার যুব সমাজ বারবার জনপ্রতিনিধিদের কাছে এই পোলটির জন্য গিয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে দুই ইউনিয়ন পরিষদে যেতে যেতে জুতার তলা ক্ষয়ে গেছে। তারা আর কত জুতা ক্ষয় করবে? সরকারের কাছে প্রশ্ন এলাকার সাধারণ মানুষের।

 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পোলটিতে কোনো উন্নয়ন কাজ করা হচ্ছে না। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, পোলটির পাটাতন ভেঙে লোহার রড বের হয়ে আছে। এই অবস্থায় কতদিন আর পড়ে থাকবে? এই প্রশ্ন তুলেছেন সংবাদকর্মী মো: ইব্রাহিম হাওলাদার। তিনি বলেন, “এই পোল দিয়ে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, এর দায়ভার কে নেবে? সরকার না সাধারণ জনগণ?”

 

তিনি আরও বলেন, “সাধারণ জনগণ চাচ্ছে সরকারের কাছে দ্রুত এই পোলটি সংস্কার করা হোক। আমাদের ছেলেমেয়েরা এই পোল দিয়ে স্কুলে যাতায়াত করে, বাজারে যেতে ভয় পায়। পোল দিয়ে চলাচল করতে আতঙ্ক লাগে। এই পোলটি আর কতদিন এভাবে পড়ে থাকবে?”

 

এলাকার সম্মানিত ব্যক্তি ও শিক্ষার্থীদের দাবি, পিরোজপুর জেলায় অনেক উন্নয়ন হলেও এই পোলটি অবহেলিত রয়ে গেছে। সরকার কি এই পোলটি দেখে না? যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

এলাকাবাসী জরুরি ভিত্তিতে লোহার পোলটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।