সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেছারাবাদে মাদকের গডফাদার বেপরোয়া!*   কিশোরদের দিয়ে মাদক ব্যবসা, গ্রেফতার করেও লাভ হচ্ছে না – দৈহারী ইউনিয়নবাসী অতিষ্ঠ*

*নেছারাবাদে মাদকের গডফাদার বেপরোয়া!*

কিশোরদের দিয়ে মাদক ব্যবসা, গ্রেফতার করেও লাভ হচ্ছে না – দৈহারী ইউনিয়নবাসী অতিষ্ঠ*

 

*স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার*

 

 

নেছারাবাদ উপজেলার *দৈহারী ইউনিয়নে* মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, এলাকার প্রভাবশালী একাধিক “মাদকের গডফাদার” ছোট কিশোর ছেলেদের দিয়ে প্রকাশ্যে মাদক কেনাবেচা করাচ্ছে। ফলে ইউনিয়নের অসংখ্য কিশোর মাদকে আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

 

কিশোরদের ব্যবহার করে ব্যবসা:*

স্থানীয়দের অভিযোগ, মাদকের মূল হোতারা নিজেরা সামনে না এসে স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদের টাকার লোভ দেখিয়ে মাদক বিক্রি করাচ্ছে। পুলিশ ধরলেও কিশোর হওয়ায় সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। আর গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

 

গ্রেফতার করেও থেমে নেই ব্যবসা:*

ভুক্তভোগীরা জানান, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালিয়ে মাদকের গডফাদারদের গ্রেফতার করলেও থানা থেকে বের হয়েই তারা আবার একই ব্যবসা শুরু করে দেয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

 

একজন অভিভাবক বলেন, “আমাদের ছেলেরা শেষ হয়ে যাচ্ছে। যারা ধরিয়ে দেয় তারাই আবার ২ দিন পর দাপটের সাথে ঘোরে। আবারো পুনরায় রমরমা ব্যবসা শুরু করে মাদকের

 

ওসি’র প্রতি জোর দাবি:

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, *নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা* যেন বিষয়টি অতি গুরুত্বের সাথে নিয়ে দৈহারী ইউনিয়নে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করেন। মাদকের গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তা না হলে পুরো ইউনিয়নের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।

 

 

 

 

 

ওসি স্যার ও প্রশাসনের কাছে আকুল আবেদন:

দৈহারী ইউনিয়নে কঠোর নজরদারি ও অভিযান দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান