সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেত্রকোণায় নিজ বসতঘরে অনলাইন জুয়া খেলারত অবস্থায় আটক ১

নেত্রকোণায় নিজ বসতঘরে অনলাইন জুয়া খেলারত অবস্থায় আটক ১

 

নেত্রকোণা পৌরসভার বাহিরচাপড়া শান্তিনগর এলাকায় নিজ বসতঘরে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় এক জুয়াড়ীকে আটক করেছে ডিবি।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি স্মার্টফোন ও ৩১পাতা স্ক্রিনশট উদ্ধার করা হয়।

 

আটক আশরাফুল ইসলাম ঐ এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাতের মোড় এলাকার উসমান দেওয়ানের ছেলে।

 

নেত্রকোণা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।