সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেত্রকোণা মেডিকেল কলেজে উৎসবমুখর ‘মেডিকেল কলেজ দিবস’

নেত্রকোণা মেডিকেল কলেজে উৎসবমুখর ‘মেডিকেল কলেজ দিবস’

 

 

সৈয়দ সময়, নেত্রকোণা :

 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণা মেডিকেল কলেজে পালিত হয়েছে ‘নেত্রকোণা মেডিকেল কলেজ দিবস-২০২৬’। এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় কলেজের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সাইফুল হাসান নোমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ড্যাবের সদস্যসচিব ডা. মো. সায়েম মানোয়ার, নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হাসান এবং নেত্রকোণা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নিশাত হাসান ইমন।

মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জামিল ইমতিয়াজ ও কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারজানা হাদী নিশাতের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।