সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনায় অনলাইন জুয়ার আসরে ডিবির হানা, যুবক আটক

নেত্রকোনায় অনলাইন জুয়ার আসরে ডিবির হানা, যুবক আটক

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার কলমাকান্দায় হার্ডওয়্যারের দোকানে বসে অনলাইনে জুয়া খেলার সময় মো. মাহাবুর রহমান (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব) পুলিশ। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও জুয়া খেলার প্রমাণ হিসেবে ৩৭ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া ক্যাপাসিটি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘মাহবুব হার্ডওয়্যার’ দোকানের ভেতর থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মাহাবুর রহমানকে আটক করা হয়।

আটক মাহাবুর রহমান কলমাকান্দা থানার তারানগর (পোস্ট-লেংগুড়া বাজার) এলাকার মো. রমজান মিয়া ও মাজেদা খাতুনের ছেলে।

অভিযানের পর তার দেহ ও আশপাশের এলাকা তল্লাশি করে নিজ হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। পরে ওই মোবাইল ফোনে থাকা অনলাইন জুয়া-সংক্রান্ত ৩৭ পাতার স্ক্রিনশটও আলামত হিসেবে সংগ্রহ করা হয় বলে জানিয়েছে ডিবি।

জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক মাহাবুর রহমানের বিরুদ্ধে কলমাকান্দা থানায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, যুবসমাজকে অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।