সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত মরদেহের পাশে মিলল আবেগঘন চিরকুট

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত মরদেহের পাশে মিলল আবেগঘন চিরকুট

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

নেত্রকোনা শহরের জয়নগর এলাকায় ভাড়া বাসা থেকে স্বর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার হাতে লেখা একটি আবেগঘন চিরকুটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে অভিমানের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বর্ণা আক্তার নেত্রকোনা সদরের দক্ষিণকাটলি এলাকার বাসিন্দা এবং নাজমুল হাসান নাহিদের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। শনিবার গভীর রাত কিংবা রোববার ভোরের কোনো একসময় স্বর্ণা নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘর তল্লাশির সময় একটি ডায়েরির পাতায় লেখা চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে মা-বাবা ও স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্বামীর প্রতি অভিমান, ভালোবাসা এবং তাকে দোষারোপ না করার অনুরোধ উঠে এসেছে। একই সঙ্গে নিজের মরদেহের ময়নাতদন্ত না করার আকুতিও লেখা ছিল।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।