সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেত্রকোনায় পদ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মহিলা দলের আহ্বায়ক কমিটি স্থগিত: নেপথ্যে আ.লীগ সম্পৃক্ততার ছবি!

নেত্রকোনায় পদ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মহিলা দলের আহ্বায়ক কমিটি স্থগিত: নেপথ্যে আ.লীগ সম্পৃক্ততার ছবি!

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনা পৌর মহিলা দলের নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পেরোতেই তা স্থগিত করা হয়েছে। কমিটিতে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের সঙ্গে বর্তমান আহ্বায়ক নাজমা আলমের ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের শৃঙ্খলা ও তৃণমূলের ক্ষোভ প্রশমনে নজিরবিহীন এই সিদ্ধান্ত নেয় জেলা মহিলা দল।

জানা গেছে, গত ৩ নভেম্বর জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরী (পলমল) ও সাধারণ সম্পাদক হাফিজা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাজমা আলমকে আহ্বায়ক এবং জেসমিন আক্তারকে সদস্যসচিব করে নেত্রকোনা পৌর শাখার ওই কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু কমিটি প্রকাশের পরপরই ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

তীব্র সমালোচনার কেন্দ্রবিন্দুতে ভাইরাল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিগত আওয়ামী লীগ আমলের বিভিন্ন আলোকচিত্রে দেখা যায়, নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এবং তার স্ত্রী, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন নাজমা আলম।

এই ছবিগুলো সামনে আসার পর ফুঁসে ওঠেন দলটির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলামসহ অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে পুনর্বাসনের চেষ্টা চলছে। ৫ আগস্টের পরিবর্তনের আগে দীর্ঘ ১৪ বছর যারা দলের ছায়ায়ও ছিলেন না, তাদের এমন গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় তৃণমূলের কর্মীদের মাঝে চরম হতাশা দেখা দেয়।

নেতাকর্মীদের চাপের মুখে পিছু হটল জেলা কমিটি

তৃণমূলের তীব্র ক্ষোভ ও সমালোচনার মুখে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আরেকটি জরুরি বিজ্ঞপ্তিতে পৌর শাখার ওই নতুন কমিটি স্থগিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় নেতাকর্মীদের মাঝে সৃষ্ট অসন্তোষ ও বিতর্কের কারণে দলীয় নির্দেশনা অনুযায়ী কমিটি স্থগিত করা হলো।

এ বিষয়ে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার জানান, দীর্ঘ ১৭ বছর মামলা-হামলার ভয়ে তারা নিজেরাই ফেরারি জীবন কাটিয়েছেন, যে কারণে সবার অতীত কর্মকাণ্ড নিখুঁতভাবে তাদের নজরে রাখা সম্ভব হয়নি। তিনি বলেন, “নাজমা আলম কিছুদিন ধরে আমাদের সাথে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকায় আমরা তাকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তার এমন অতীত বা ছবি আমাদের জানা ছিল না। ফেসবুকে বিষয়টি আসার পর জেলা বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শেই আমরা কমিটি স্থগিত করেছি।”

পাল্টাপাল্টি বক্তব্য ও নতুন নাটকীয়তা

এদিকে কমিটি স্থগিতের ঘটনাটি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অভিযুক্ত নাজমা আলম দাবি করেন, গত ৩ নভেম্বর রাতে যখন তাকে কমিটির অনুমোদনপত্র দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বর্তমানে তিনি স্বামীকে নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।

ভাইরাল হওয়া ছবিগুলোর বিষয়ে তার দাবি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তোলা ছবিগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কমিটি স্থগিতের বিষয়ে নাজমা আলম অভিযোগ করেন, জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরী তাকে ফোনে জানিয়েছেন যে তিনি (পলমল) চিঠিতে কোনো স্বাক্ষর করেননি; সাধারণ সম্পাদক এককভাবে এটি কীভাবে করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ত্যাগীদের মূল্যায়ন নাকি অনুপ্রবেশকারীদের ঠেকানোর লড়াই নেত্রকোনা পৌর মহিলা দলের এই কমিটি স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল স্থানীয় রাজনৈতিক অঙ্গন। শেষ পর্যন্ত দল এই সংকট কীভাবে সামাল দেয়, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।