সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

 

আন্দোলন-সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ শহরের ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়।

এরপর দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক মুখর হয়ে ওঠে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে গিয়ে শেষ হয়।

পরে পাবলিক হলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বিএনপি নেতা এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মোঃ মজিবুর রহমান খান, তাজ উদ্দিন ফারাস সেন্টু, বজলুর রহমান পাঠান, এস এম মোয়াজ্জেম হোসেন, সালাউদ্দিন মিল্কী, গাজী তোফায়েল হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।

আলোচনা সভায় বিএনপি, যুবদল, উলামাদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে নেত্রকোনা জেলা শহরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।