সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনায় বসতঘরে ৬০০ পিস ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় বসতঘরে ৬০০ পিস ইয়াবা, মাদক কারবারি গ্রেপ্তার

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার রাতে হাসামপুর গ্রামের নিজ বসতঘর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে হাসামপুর গ্রামে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দক্ষিণ দুয়ারী সেমিপাকা তিন কক্ষের বসতঘরে তল্লাশি চালিয়ে কালো রঙের তিনটি জিপারযুক্ত পলি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো থেকে ৬০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। জব্দ করা ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তার খোকন মিয়া সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামের আব্দুল মালেক ও ললিতা বেগমের ছেলে। ডিএনসির দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ডিএনসি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক নাজমুল হক।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

ডিএনসির সহকারী পরিচালক নাজমুল হক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান আরও জোরদার করা হবে।