সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

 

নেত্রকোনা প্রতিনিধি ঃ

জেলার সদর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার সকাল ১০টা থেকে তিন দিন ধরে উপজেলার বিশিউড়া ইউনিয়নের লামছড়ি গ্রামের প্রেমিক মোঃ আরিফুল হাসান এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

 

প্রেমিক আরিফ হাসান ওই গ্রামের মোঃ শাজাহান ফকিরের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী একই ইউনিয়ন এর আদপুর গ্রামের বাসিন্দা। তারা দুইজনই আনন্দমোহন কলেজে এ মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর প্রেমিক আরিফ বাড়ি থেকে পলাতক রয়েছেন।

ওই কলেজছাত্রী জানান, ১২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক আরিফ তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে । সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই আরিফকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তার বাবা মা,। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। গত কয়েক মাস আগে প্রেমিকা তিনি আরিফ এর মা এবং বাবা শাজাহানকে বিষয়টি জানান। ওই সময় তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।

পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক আরিফ কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। তবে একই সঙ্গে পড়ালেখার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে।

 

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়ের জানান, বিষয়টি উনার জানা নেই খুঁজ খবর নিয়ে দেখছেন বলে জানান।