সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]
নেত্রকোনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ​পরিকল্পিত সন্ত্রাস রুখে দেওয়ার হুঁশিয়ারি নেত্রকোনা সদর উপজেলা যুবদলের

নেত্রকোনায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​পরিকল্পিত সন্ত্রাস রুখে দেওয়ার হুঁশিয়ারি নেত্রকোনা সদর উপজেলা যুবদলের

 

 

​সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নেপথ্য চক্রান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনা। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সরব উপস্থিতি দেখা গেছে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীদের।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা সদর উপজেলা যুবদলের উদ্যোগে শহরের কাইলাটি মোড় এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

​নেত্রকোনা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম তানভীর ইসলাম রাজনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতা-কর্মী অংশ নেন। মিছিলজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথ কাঁপানো স্লোগান দেন নেতা-কর্মীরা।

​মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে রাজপথের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন সদস্যসচিব এস এম তানভীর ইসলাম রাজন।

​তিনি বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্ত পরিবেশ বিনষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা রাজপথেই প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।”

​কর্মসূচিতে নেত্রকোনা সদর উপজেলা যুবদলের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে আগামী দিনেও যেকোনো রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।