সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনায় যুবলীগের মশাল মিছিল, ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ

নেত্রকোনায় যুবলীগের মশাল মিছিল, ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদ

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

 

 

চলমান বিচারিক প্রক্রিয়া ও রায়ের প্রতিবাদে নেত্রকোনা শহরে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস এলাকায় আকস্মিকভাবে এ মিছিল বের করা হয়।

মিছিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন নেতা-কর্মীকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে সড়কে মিছিল করতে দেখা যায়। এ সময় তাঁদের ‘অবৈধ ট্রাইব্যুনাল, মানি না মানব না’ এবং ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, মানি না মানব না’এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

প্রকাশিত ভিডিও ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মিছিলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হয়। এ সময় ‘শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও শোনা যায়। পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নামেও স্লোগান দেন মিছিলকারীরা।

জানা গেছে, নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিদ্ধার্থ শংকর পাল (বাবু)–এর নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাকিল হাসানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর মাধ্যমে মিছিলটির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে মিছিলের বিষয়ে শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, মশাল মিছিলের বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁদের জানা ছিল না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে। ওই রায়ের পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছে।