সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা: সুনামগঞ্জ থেকে আরও দুজন গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা: সুনামগঞ্জ থেকে আরও দুজন গ্রেপ্তার

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (৩১ অক্টোবর) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া এলাকার ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক থাকা এই দুজনকে ধরতে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার দুজন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের সহযোগী। এই হত্যাকাণ্ডে তাঁদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আলিফের ওপর গত বছরের ১০ নভেম্বর হওয়া হামলার ঘটনায় করা মামলারও প্রধান আসামি ছিলেন ইমন। এছাড়া তাঁদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্য ও অন্যান্য জড়িতদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ।

এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করায় তাঁরা বর্তমানে কারাগারে আছেন।

সাংবাদিক সমাজের ক্ষোভ ও মানববন্ধনের ডাক

এদিকে লুৎফুজ্জামান আলিফ হত্যার দ্রুত বিচার ও জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যে থাকা কুশীলবদের মুখোশ উন্মোচনের জোরালো দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে সীমান্ত এলাকার চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী লেখালেখি করতেন। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা ওরফে খাদিজা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।