সর্বশেষ
[ প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা ] [ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ]
নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

 

 

 

সৈয়দ সময়,নেত্রকোনা:

 

 

 

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ কেজি গাঁজাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতের মোট বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

এর আগে, এদিন সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভালুকবেড় গ্রামের মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিরারচর গ্রামের মো. শাহ আলম (৩২)।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের হরিনগর ফেনারগাতি এলাকার মেসার্স আব্দুস সাত্তার এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায় ডিএনসির একটি রেইডিং টিম। সকাল সাড়ে ৭টার দিকে একটি সবুজ রঙের সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামানোর পর যাত্রীদের আচরণে অসংলগ্নতা দেখা দেয়। পরে অটোরিকশাটি তল্লাশি করে খাঁকি রঙের স্কচটেপে মোড়ানো ১৭টি পোটলা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে পাওয়া যায় ৩৪ কেজি গাঁজা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।