সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেত্রকোনায় ৫ কলেজে পাসের খাতা শূন্য: পাঁচ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

নেত্রকোনায় ৫ কলেজে পাসের খাতা শূন্য: পাঁচ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নেত্রকোনা জেলার শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ও করুণ চিত্র সামনে এসেছে। জেলার পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই এবার পাসের মুখ দেখতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মোট ৩০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে ও জেলা শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর সবগুলোই নন-এমপিওভুক্ত। কলেজগুলো হলো কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ (পরীক্ষার্থী ১ জন), কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ (পরীক্ষার্থী ৩ জন), পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা (পরীক্ষার্থী ৪ জন), এম্বিশন মডেল কলেজ (পরীক্ষার্থী ৬ জন) এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ (পরীক্ষার্থী ১৬ জন)।

জেলা শিক্ষা বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এবার নেত্রকোনার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ৫ হাজার ৮৭৩ জন, আর কাঙ্ক্ষিত জিপিএ-৫ পেয়েছে ৭০ জন শিক্ষার্থী। জেলায় সার্বিক পাসের হার নেমে এসেছে ৪৩ দশমিক ৯১ শতাংশে, যা জেলার সার্বিক শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন তুলছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা জানান, শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অকৃতকার্য হওয়ার পেছনের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সঙ্গে শিগগিরই জরুরি বৈঠকে বসবে জেলা প্রশাসন।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।