সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নেত্রকোনার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল সাত দোকান-বাসাবাড়ি, আহত ৪

নেত্রকোনার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল সাত দোকান-বাসাবাড়ি, আহত ৪

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান ও কয়েকটি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতে একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য ও রেড ক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বড়বাজারের একটি ক্রোকারিজের দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকান গ্রাস করে এবং পাশের দোকান ও ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে অনেকেই দ্রুত এলাকা ত্যাগ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে অংশ নেন। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ভূঁইয়া প্লাজা, মজুমদার ইলেকট্রনিক্স ও ক্রোকারিজ, হ্যালো ফুচকাসহ অন্তত সাতটি দোকান ও কয়েকটি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানগুলোর বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে। তবে ঘটনাস্থলে উৎসুক মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। বিশেষ করে পানির পাইপ সুরক্ষিত রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আগুন নেভানোর সময় আহত চারজনকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বড় ধরনের প্রাণহানি না ঘটায় সবাই স্বস্তি পেয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।