সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
নেত্রকোনা সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ১ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় কম্বল ও মদ জব্দ

নেত্রকোনা সীমান্তে বিজিবির জোড়া অভিযান: ১ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় কম্বল ও মদ জব্দ

 

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

নেত্রকোনার সীমান্ত দিয়ে সব ধরনের অবৈধ চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

বিজিবি সূত্র জানায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়পুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি বিশেষ টহল দল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১০টার দিকে ১১৪৮ নম্বর মেইন পিলারের আনুমানিক চার শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘প্রেম বাজার’ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা। উদ্ধার করা মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে একই দিন সন্ধ্যায় একই সীমান্ত এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে বিজয়পুর বিওপির টহল দল ১১৫০ নম্বর মেইন পিলারের কাছাকাছি অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার থেকে প্রায় পাঁচ শ গজ ভেতরে ‘পশ্চিম বিজয়পুর’ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির জোড়া অভিযানে মোট ১ লাখ ১৮ হাজার টাকার চোরাই মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হলেও অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ব্যবসা এবং যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।