সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
*পরাণগঞ্জ বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির প্রথম নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত*

**পরাণগঞ্জ বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির প্রথম নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত**

 

 

**সাখাওয়াত হোসেন তুষার জেলা প্রতিনিধি ময়মনসিংহ:**

 

ময়মনসিংহ সদরের আবদুল্লাহপুরে অবস্থিত ‘পরাণগঞ্জ বাজার ব্যবসায়ী ও মালিক সমিতি’-র প্রথম নির্বাচিত কার্যকরী কমিটির ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “সমস্যায় পাশে, উন্নয়নে একসাথে” এই স্লোগানকে সামনে রেখে আজ ৩১ জুলাই ২০২৬, রোজ শুক্রবার পরাণগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে (আবদুর রহমান সাহেবের ভবন, ২য় তলা) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পরাণগঞ্জ বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি **মোঃ আলী আজগর মাস্টার**।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরাণগঞ্জ বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির প্রধান উপদেষ্টা **মোঃ আবু হানিফা সরকার**।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা পরাণগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন নির্বাচিত কমিটি বাজারের আইন-শৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।