সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
পরিচ্ছন্ন নেত্রকোণা গড়ার প্রত্যয়ে আদর্শ সোসাইটির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

পরিচ্ছন্ন নেত্রকোণা গড়ার প্রত্যয়ে আদর্শ সোসাইটির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার মোক্তারপাড়া আদর্শ সোসাইটির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, সদর পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা এবং অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মোক্তারপাড়া আদর্শ সোসাইটির এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এ ধরনের সামাজিক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং পরিচ্ছন্ন, সচেতন ও সুস্থ নেত্রকোণা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ে তোলা সম্ভব।