সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
পাইকগাছায় ঘেরাবেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ: খাবার পানি ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন, ভ্যান বের করতে না পেরে আর্থিক সংকট

পাইকগাছায় ঘেরাবেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ:

খাবার পানি ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন, ভ্যান বের করতে না পেরে আর্থিক সংকট

 

এফ,এম,এ রাজ্জাক, খুলনা জেলা প্রতিনিধি :-

খুলনার পাইকগাছায় একটি পরিবারকে ঘেরাবেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে ওই পরিবারের সদস্যরা খাবার পানি ও খাদ্য সংকটে পড়েছেন। একমাত্র জীবিকার অবলম্বন ভ্যান গাড়িটিও বাইরে বের করতে না পারায় পরিবারটিতে দেখা দিয়েছে আর্থিক সংকট। এছাড়া পরিবারের শিশুরা স্কুলে যেতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার লস্কর গ্রামের মো. মুনছুর আলী ওরফে খোকন গাজীর সঙ্গে পার্শ্ববর্তী জুয়েল গাজী ও তার স্ত্রী সালমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সালমা তার মায়ের জমি দাবি করে মুনছুরের পরিবারের যাতায়াতের রাস্তা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেন বলে অভিযোগ।

মুনছুর গাজীর দাবি, তার মায়ের জমি তিনি ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিন শরিক ভাগ-বাটোয়ারার মাধ্যমে যাতায়াতের রাস্তা ব্যবহারসহ শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। এরপরও বহিরাগত খানজাহান ও আবু তালেবসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে গত সোমবার সকালে ওই রাস্তা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এতে তার পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। খাবার পানি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী আনতে বাইরে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি ভ্যানগাড়ি বের করতে না পারায় বন্ধ হয়ে গেছে তার উপার্জনের পথ। শিশুদের স্কুলে যাতায়াতও ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় মুনছুর গাজী পাইকগাছা থানায় অভিযোগ করলে এসআই শুকান্ত ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের যাতায়াতের জন্য রাস্তা খুলে দেন। তবে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পরপরই আবারও রাস্তা ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আউল কবির জানান, বিষয়টি নিয়ে আবারও তদন্ত করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।