সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
পুকুরের ওপর অনুমোদনহীন ভবন, কলমাকান্দায় ভাঙার অভিযান

পুকুরের ওপর অনুমোদনহীন ভবন, কলমাকান্দায় ভাঙার অভিযান

সৈয়দ সময়, নেত্রকোনা

 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় সরকারি জায়গায় পুকুরের ওপর নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবনের অবৈধ অংশ অপসারণের কাজ শুরু করেছে জেলা পরিষদ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদের নির্দেশনায় ভবনটি ভাঙার কার্যক্রম শুরু হয়। এ সময় ভবনের বিভিন্ন অংশ শ্রমিক দিয়ে অপসারণ করা হয়।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় স্থাপনাটি নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া ভবনটির নিচের অংশ পুকুরের ওপর পিলার দিয়ে নির্মাণ করায় স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে পুকুর ও বাজার এলাকার পরিবেশ এবং সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ।

 

ভবনটি ভাঙার কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, জেলা পরিষদের জায়গায় কোনো স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। কিন্তু এ ভবন নির্মাণে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। ফলে আইন ও বিধিবিধান অনুযায়ী স্থাপনাটি অপসারণ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, ভবনটির নিচের অংশ পুকুরের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। ফলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থাপনাটির ওপরের অংশেরও অনুমোদন নেই। তাই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এর অবৈধ অংশ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা শ্রমিকরা ভেঙে সরিয়ে নিচ্ছেন। ভবনের নিচের অংশ পুকুরের পানির ওপর পিলারের মাধ্যমে নির্মিত।

 

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আইন ও বিধিবিধান অনুযায়ী স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরের ওপর ভবন নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ব্যাহত হচ্ছিল। সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষায় অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের দাবি, সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষার পাশাপাশি ভবিষ্যতে যাতে যথাযথ অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।