সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
পূর্বধলায় রেলের জমি লিজ ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান: ‘তথ্য গোপন’ ও ‘ভোগদখলে’র অভিযোগ

পূর্বধলায় রেলের জমি লিজ ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান: ‘তথ্য গোপন’ ও ‘ভোগদখলে’র অভিযোগ

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। স্থানীয় এক অধিবাসীর দীর্ঘ চার দশকের ভোগদখলীয় জমি ‘তথ্য গোপন করে’ লিজ নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। লিজ বাতিল করে জমিটি তাদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার জাওয়ানী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী মোস্তফা কামাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা কামাল দাবি করেন, বসতবাড়ির পাশেই রেললাইনসংলগ্ন প্রায় ৪৯ শতাংশ জমি তারা দীর্ঘ ৩৫ থেকে ৪০ বছর ধরে ভোগদখল ও ফসল আবাদ করে আসছেন। এই জমির সংলগ্ন এলাকাতেই রয়েছে তাদের সাফ-কাওলা দলিলসূত্রে কেনা নিজস্ব জমি। তবে বাস্তব চিত্র ও তথ্যাদি গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ওই ৪৯ শতাংশ জমি নিজের নামে লিজ বাগিয়ে নেন।

লিজ নেওয়ার পর থেকে জুনায়েদ কবীর ও তার অনুসারীরা পরিবারটিকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগ মোস্তফা কামালের। তিনি আরও জানান, লিজের কাগজপত্রকে হাতিয়ার করে তাদের বিরুদ্ধে একে একে আটটি মামলা দেওয়া হয়েছে। একের পর এক মামলার গ্যাঁড়াকলে পড়ে পরিবারটি এখন চরম আর্থিক ক্ষতির সম্মুখীন এবং সামাজিকভাবেও মারাত্মক হয়রানির শিকার হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ভুয়া তথ্যের ভিত্তিতে লিজ নেওয়ার বিষয়টি জানিয়ে তারা রেলওয়ের ভূমি কার্যালয়ে লিখিত আবেদন করেছিলেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে এবং তথ্য গোপনের বিষয়টি বিবেচনায় নিয়ে লিজ বাতিলের আশ্বাসও দিয়েছিল।

সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল জমিটির লিজের সার্বিক বৈধতা পুনর্তদন্তের জোরালো দাবি জানান। একই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে নেওয়া লিজ অবিলম্বে বাতিল করে দীর্ঘদিনের ভোগদখলের অধিকার বিবেচনায় জমিটি তাদের পরিবারের নামে বন্দোবস্ত দিতে রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রতিবেশী জুনায়েদ কবীর। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “লিজ নেওয়া জমির পাশেই আমার নিজস্ব জায়গা রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যাবতীয় তথ্য ও কাগজপত্র সরজমিনে যাচাই-বাছাই করেই আমাকে জমিটি লিজ দিয়েছে। এখানে কোনো আইনি ব্যত্যয় বা অন্যায় ঘটেনি।”