সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
পূর্বধলা বাড়িয়লে খোকন মিয়া, ফিরোজা, জুলেখার উপর শালথী গ্রামের দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবি

পূর্বধলা বাড়িয়লে খোকন মিয়া, ফিরোজা, জুলেখার উপর শালথী গ্রামের দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবি

 

সৈয়দ সময়, নেত্রকোণা :

 

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় একটি এর পরিবারের ওপর হামলা, মারধর, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাড়িয়ল বাজারে আয়োজিত এ মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ওয়েদ আলী, দুলাল মিয়া, মো. ইদ্রিস আলী, মো. শহীদ মিয়া ও মো. আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে লোকজন এনে একটি পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলার পাশাপাশি বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন।

ভুক্তভোগী খোকন মিয়ার অভিযোগ, গত ৬ আগস্ট দুপুরে উপজেলার শালথী গ্রামের একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁকে, তাঁর স্ত্রী ফিরোজা আক্তার এবং জুলেখাকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি একটি স্টিলের ট্রাঙ্ক ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং একটি স্যুটকেসে থাকা প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায় বলে তিনি দাবি করেন। এছাড়া ভাঙচুরের ঘটনায় আরও প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান খোকন মিয়া।

এ ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে।