সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
প্রশাসনের সাঁড়াশি অভিযানে নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রশাসনের সাঁড়াশি অভিযানে নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নেত্রকোনা জেলা প্রশাসন গত ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে। এসব অভিযানে কারাদণ্ড, লক্ষাধিক টাকার অর্থদণ্ড এবং বিপুল পরিমাণ অবৈধ বালু ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রশাসনের এই কঠোর অবস্থানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে সবচেয়ে জোরালো অভিযান পরিচালিত হয় বারহাট্টা, মোহনগঞ্জ ও কলমাকান্দায়। ১৩ আগস্ট বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা তিন হাজার ঘনফুট বালু ঝুঁকিপূর্ণ সড়কের গর্ত ভরাটে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ১২ আগস্ট মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া স্লুইসগেট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুনামগঞ্জের দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং স্থানীয় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই দিনে কলমাকান্দার কালিহালায় অভিযান চালিয়ে আনুমানিক আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।

বাজার তদারকিতেও ছিল প্রশাসনের কড়াকড়ি। ১৩ আগস্ট নেত্রকোনা সদরের উকিলপাড়ার একটি আইসক্রিম কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১২ আগস্ট বাসস্ট্যান্ড ও চল্লিশা এলাকায় এলপিজি গ্যাস গোডাউনের অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগেও বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পূর্বধলায় মাদক ও নদী রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মতিয়ার ডোবা বিলে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ২২টি চায়না দুয়ারী ও ৩৫টি কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

স্থানীয় সরকার ও পরিবহন আইন বাস্তবায়নেও অভিযান অব্যাহত ছিল। নেত্রকোনা সদর এলাকায় অবৈধ দোকান ও মোটরসাইকেল স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। এছাড়া বারহাট্টায় অতিরিক্ত বোঝাই ও লাইসেন্সবিহীন নৌযান পরিচালনার দায়ে এক চালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের অবস্থান অব্যাহত থাকবে।