সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেত্রকোনা জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার নেত্রকোনা জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

 

প্রতিবেদক: কাইয়ুম বাদশাহ

 

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)-এর নেত্রকোনা জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে জেলা পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

সম্প্রতি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুর রশিদ শাইন এবং মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত কমিটিতে দৈনিক প্রিয় দেশ প্রতিদিন-এর সম্পাদক আব্দুল ওয়াদুদ-কে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আজকের বাংলাদেশ-এর মোহাম্মদ হাবিবুর রহমান এবং এসকেনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর মোহাম্মদ দেলোয়ার হোসেন মাসুদ। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক করতোয়া-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি সুলতান আহমেদ।

 

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত নৈতিকতা প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণেরও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি নেত্রকোনা জেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত করার পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।