সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের করা আবেদনটি বর্তমানে পর্যালোচনা করছে ভারত সরকার।

ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের করা আবেদনটি বর্তমানে পর্যালোচনা করছে ভারত সরকার।

ভারতের লোকসভায় পেশ করা একটি সংসদীয় প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানা গেছে।

​কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৈরি ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক’ বিষয়ক এই প্রতিবেদনটি সম্প্রতি ‘ডিজিটাল সংসদ’ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

 

​প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চরম দুর্দশাগ্রস্ত বা অস্তিত্বের সংকটে পড়া ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ভারতের যে সভ্যতাগত মূল্যবোধ ও মানবিক ঐতিহ্য রয়েছে, মূলত তার ওপর ভিত্তি করেই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। সংসদীয় কমিটি আরও জানিয়েছে, ভারত সরকার এই মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি কঠোরভাবে এই নীতি মেনে চলেছে যে, ভারতের ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না।

 

কমিটিকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে এখন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক মঞ্চ বা ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি; আর এ বিষয়ে সরকারের দেওয়া তথ্যে কমিটি সন্তুষ্টিও প্রকাশ করেছে।

 

​এদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখেছিল সংসদীয় কমিটি। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রযোজ্য আইন এবং প্রতিষ্ঠিত আইনি পদ্ধতি অনুযায়ী ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রত্যর্পণের এই অনুরোধটি গুরুত্বের সাথে পর্যালোচনা করছে।

 

সংসদীয় কমিটির সুপারিশও যথাযথভাবে অনুসরণের জন্য বিবেচনায় রাখা হয়েছে।

​অন্যদিকে, সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থার সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে, আগামী ডিসেম্বরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। গ্রেফতার বা ফাঁসির ঝুঁকি জেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তার এই বক্তব্য প্রকাশের পর দুই দেশেই চাঞ্চল্যের সৃষ্টি হলেও ভারতীয় পর্যবেক্ষকদের একাংশ এটিকে ‘জল মাপার চেষ্টা’ হিসেবে দেখছেন।

 

​সাউথ ব্লকের কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দিল্লির অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি। ভারতকে নতুন করে কিছু না জানিয়ে পরিস্থিতি সাপেক্ষে তিনি নিজে থেকে দেশে ফিরতে চাইলে তাতে কোনো বাধা নেই, আবার জোর করে তাকে তাড়িয়েও দেওয়া হচ্ছে না।