সর্বশেষ
[ প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা ] [ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ]
মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি

মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ দুটি গর্ভবতী গরু পুড়ে মারা গেছে। এ সময় গোয়ালঘর সংলগ্ন একটি দোচালা ঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক হযরত আলী শিকদার।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত হযরত আলী শিকদার জানান, রাতে ঘুমন্ত অবস্থায় শরীরে তাপ অনুভব হলে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘরে থাকা তাঁর দুটি গর্ভবতী গরু আগুনে পুড়ে মারা যায়। গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়া গোয়ালঘরে থাকা গরুর খাবার, ধান, একটি বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল এবং পাশের একটি দোচালা ঘর পুড়ে যায়।

 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার সব শেষ। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারছি না। আমার প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”

 

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন জামায়াতে ইসলামী মনোনীত ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার। তাঁর এ সহায়তা বিপর্যস্ত পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে।

 

স্থানীয় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, হযরত আলী একজন দিনমজুর। অনেক কষ্ট করে তিনি সংসার চালান। আগুনে তাঁর শেষ সম্বলটুকুও পুড়ে যাওয়ায় পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে তিনি সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানান।

 

স্থানীয় এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গোয়ালঘর, দুটি গরু, দোচালা ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

অগ্নিকাণ্ডে জীবিকার অন্যতম অবলম্বন হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পুনর্বাসনে সরকারি সহায়তাসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।