সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
মতলব উত্তরে জামিয়া ফয়জিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মতলব উত্তরে জামিয়া ফয়জিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের লুধুয়া গ্রামে অবস্থিত জামিয়া ফয়জিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি সাইফুল ইসলাম নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি সাইফুল ইসলাম বলেন, “বিগত তিন বছর ধরে টিনের স্থাপনায় মাদরাসাটি পরিচালনা করে আসছি। বর্তমানে এখানে নূরানি শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের হিফজুল কোরআনসহ উচ্চতর দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য একটি পাকা ভবন প্রয়োজন। সেই লক্ষ্যেই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সকলের আর্থিক সহযোগিতা পেলে মাদরাসাটিকে একটি আধুনিক ও মডেল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এর মাধ্যমে এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার ঘটবে এবং শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

মাদরাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে জামিয়া ফয়জিয়া মাদরাসায় প্রায় ৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠার পর থেকে গত তিন বছর ধরে মাদরাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি সাইফুল ইসলাম বলেন, বৃহৎ পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নতুন ভবন নির্মাণের জন্য ধর্মপ্রাণ ও বিত্তবান মানুষের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা পেলে মাদরাসাটিকে আরও সম্প্রসারিত করে দ্বীনি শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের মতে, দ্বীনি শিক্ষার প্রসারে মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জামিয়া ফয়জিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণ হলে এখানকার শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।