সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মতলব উত্তরে ট্রলির ধাক্কায় তিন বছরের শিশু নিহত মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার 

মতলব উত্তরে ট্রলির ধাক্কায় তিন বছরের শিশু নিহত

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাওসার বেপারীর মেয়ে। সে পরিবারের দ্বিতীয় সন্তান। তার আরও এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ফারিয়া তার মা ফারজানার সঙ্গে ছেংগারচর বাজারে টাকা উত্তোলনের জন্য হেঁটে যাচ্ছিল। এ সময় সামনে থেকে আসা একটি ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে ফারিয়ার মাথা ও গলায় গুরুতর আঘাত লাগে।

পরে স্বজনরা দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে হাসপাতালের সামনে শিশুটির স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রলি চলাচল নিয়ে উদ্বেগ

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাকবলিত এ ধরনের ট্রলির চলাচল নিয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও মতলব উত্তর উপজেলায় তা অনেকটা লাগামহীনভাবে চলছে। এসব যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

তিন বছরের শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।