সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান এর নেতৃত্বে ও এসআই সাদেকুর রহমান নিরস্ত্র, এস আই রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিতসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

 

র‌্যালিটি গজরা ইউনিয়নের ওটার চর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাশিমনগর চৌরাস্তা মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ।

 

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদল নেতা নুরনবী মোল্লা, গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ওটারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জাম আশিক, পৌর ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি হাবিব প্রধান, জলিল মেম্বার, আবুল প্রধান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বলরাম গোস্বামী, যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম স্বপন, শ্যামল কাজী, সুমন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ অলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

 

মতলব উত্তর থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সচেতন নাগরিকরা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।