সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি

মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়নের হরিনা থেকে দুর্গাপুর বাজারগামী সড়কে আবারও ইটের খোয়াবাহী একটি ট্রলি খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে ট্রলিতে থাকা ইটের খোয়া সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হরিনা-দুর্গাপুর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ইটের খোয়াবাহী ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রলিতে থাকা ইটের খোয়া চারদিকে ছড়িয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি সরু হওয়ায় ভারী মালামাল বোঝাই ট্রলি চলাচলের সময় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এর সঙ্গে অতিরিক্ত গতি ও ট্রলির বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

 

তাদের দাবি, অতিরিক্ত মালামাল বোঝাই অবস্থায় এসব ট্রলি নিয়ন্ত্রণ করা চালকদের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সরু সড়কে বিপরীত দিক থেকে অটোরিকশা, মোটরসাইকেল বা পথচারী এলে দ্রুত সাইড দিতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, ইটের খোয়াবাহী এসব ট্রলির বৈধ কাগজপত্র ও অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরও সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে এসব ঝুঁকিপূর্ণ যানবাহন প্রধান ও গ্রামীণ সড়কে অবাধে চলাচল করছে। এতে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ছোট যানবাহনের যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয়রা আরও জানান, মতলব উত্তর উপজেলার বিভিন্ন সড়কে ট্রলির কারণে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি ছেংগারচর এলাকায় ট্রলির ধাক্কায় তিন বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। একের পর এক দুর্ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ট্রলির চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

এলাকাবাসী সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।