সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]
মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

 

সুজাদুল ইসলাম ফারাস, নেত্রকোনা প্রতিনিধি

 

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে।

 

আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ মরিয়ম-মুন-মুঞ্জরীর আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।

 

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,এর আগে এনামুল হক আনার উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ১৪ মে

রাতে মদন উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে নিয়ে বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে বিক্রির করা হচ্ছিল—এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার হাঁসকুঁড়ি মৈদাম এলাকার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে সরকারি সিল যুক্ত ৬৬৭ বস্তা চালবোঝাই ট্রাকটি জব্দের পর চালক শামীম মিয়া (৩২) ও

সহকারী শাহিন মিয়াকে (৩৪) আটক করা হয়।

 

খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন, চালগুলো সরকারি। পরে তিনি সেগুলো জব্দের নির্দেশ দিলে পুলিশ ট্রাকভর্তি চালসহ চালক ও সহকারীকে থানা হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে মদন থানায় মামলা করেন।

 

মামলায় ট্রাকচালক জেলা সদরের শামীম মিয়া, সহকারী ময়মনসিংহের শাহিন মিয়াসহ মদন পৌরসভার মনোহরপুর গ্রামের এনামুল হক আনারকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাড আরো ৮-১০ জনকে আসামি করা হয়। এদিনই চালক ও সহকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আর এনামুল হক আনার গা ঢাকা দেন। পরে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তিনি। জামিনের মেয়াদ শেষ হলে আজ সোমবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।