সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মদনে সেতুর এপ্রোচ ধসে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

মদনে সেতুর এপ্রোচ ধসে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজারো মানুষ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোণার মদন উপজেলায় পাহাড়পুর সেতুর পশ্চিম পাশের এপ্রোচ ধসে পড়ায় উপজেলা সদরের সঙ্গে তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বর্ষার প্রবল স্রোতে সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে এপ্রোচ ধসে পড়লে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথ ব্যবহার করেন। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনেও সড়কটির গুরুত্ব অপরিসীম। কিন্তু হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

সরেজমিনে দেখা যায়, পাহাড়পুর সেতুর পশ্চিম প্রান্তে মূল সড়কে ওঠার অংশে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। প্রবল পানির স্রোতে নিচের মাটি ধসে যাওয়ায় সড়কের একটি অংশ দেবে গেছে। শুরুতে ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চলাচল করলেও পরে নিরাপত্তার কারণে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়পুর সেতুটি অনেক পুরোনো। বর্ষার তীব্র স্রোতে সেতুর নিচ ও সংযোগ সড়কের পাশের মাটি ধসে পড়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না হলে ভাঙন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আমন ধান রোপণের মৌসুমে কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। জমিতে সার, বীজধান ও অন্যান্য কৃষি উপকরণ পৌঁছাতে না পারলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং দৈনন্দিন কাজে উপজেলা সদরে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। বিকল্প পথে চলাচল করতে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষার পানির স্রোত আরও বৃদ্ধি পেলে ভাঙন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, সেতুর নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

৬ নম্বর তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাব।”

উপজেলা প্রকৌশলী ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রকৌশলী জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত এপ্রোচ সংস্কারের উদ্যোগ নেবে।