সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
ময়মনসিংহে ১৫৬ নতুন সার ডিলার নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি আবেদন জমার শেষ সময় ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা, থাকছে গুদাম ও ব্যাংক সচ্ছলতার বাধ্যতামূলক শর্ত ময়মনসিংহে ১৫৬ নতুন সার ডিলার নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি  আবেদন জমার শেষ সময় ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা, থাকছে গুদাম ও ব্যাংক সচ্ছলতার বাধ্যতামূলক শর্ত

ময়মনসিংহে ১৫৬ নতুন সার ডিলার নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি

আবেদন জমার শেষ সময় ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা, থাকছে গুদাম ও ব্যাংক সচ্ছলতার বাধ্যতামূলক শর্ত

 

নিজস্ব প্রতিবেদক

মোঃ হুমায়ুন কবির, ময়মনসিংহ

 

ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট ১৫৬ জন নতুন সার ডিলার নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন জমা দিতে পারবেন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

 

উপজেলাভিত্তিক নিয়োগের মধ্যে ময়মনসিংহ সদরে ১২ জন, মুক্তাগাছায় ১১ জন, ফুলবাড়ীয়ায় ১৪ জন, ত্রিশালে ১৩ জন, ভালুকায় ১২ জন, গফরগাঁওয়ে ৮ জন, দক্ষিণ গফরগাঁওয়ে ৮ জন, নান্দাইলে ১৪ জন, ঈশ্বরগঞ্জে ১২ জন, গৌরীপুরে ১১ জন, তারাকান্দায় ১০ জন, ফুলপুরে ১১ জন, হালুয়াঘাটে ১৩ জন এবং ধোবাউড়ায় ৭ জন ডিলার নিয়োগ দেওয়া হবে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ও ১১ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির আওতায় যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

 

আবেদনের যোগ্যতা ও শর্ত

 

আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। নিজ নামে অথবা ভাড়ায় কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার পাকা গুদামের সংস্থান থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ৫ লাখ টাকার ব্যাংক সচ্ছলতা সনদ জমা দিতে হবে।

 

এছাড়া হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সনদ এবং আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

 

তবে কোনো সরকারি, আধা-সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী, জনপ্রতিনিধি, পূর্বে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কিংবা যাদের পূর্বের সার ডিলারশিপ বাতিল হয়েছে—তারা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।

 

যেভাবে আবেদন করতে হবে

 

আগ্রহী প্রার্থীদের কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে নিজ প্রতিষ্ঠানের প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্র ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় অথবা খামারবাড়ির উপপরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।

 

আবেদনের সঙ্গে ২,০০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট এবং ১০,০০০ টাকার ফেরতযোগ্য জামানত পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।