সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক: অস্ত্রোপচারের পর কিশোরের মৃত্যু, মোহনগঞ্জে চাঞ্চল্য

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক: অস্ত্রোপচারের পর কিশোরের মৃত্যু, মোহনগঞ্জে চাঞ্চল্য

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার মোহনগঞ্জে কথিত এক দন্ত চিকিৎসকের চেম্বারে মাড়ির অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক কিশোরের মৃত্যুর অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দাবি করেছেন, তাঁর চিকিৎসার কারণে ওই কিশোরের মৃত্যু হয়নি।

নিহত লিয়ন মিয়া (১৪) মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, গত শনিবার সকালে দাঁতের মাড়িতে অতিরিক্ত মাংস বেড়ে যাওয়ায় লিয়নকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে এক দালালের পরামর্শে পরিবারের সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি চেম্বারে নিয়ে যান। ওই চেম্বারে চিকিৎসক পরিচয়ে বসা মো. রফিকুল ইসলাম হিরণ লিয়নের মাড়ির অতিরিক্ত মাংস কেটে দেন। অস্ত্রোপচারের পর থেকেই রক্তক্ষরণ শুরু হয় বলে পরিবারের দাবি।

পরিবারের ভাষ্য, চিকিৎসা শেষে ওষুধ দিয়ে রোগীকে বাড়ি পাঠানো হলেও অবস্থার উন্নতি হয়নি। পরদিন আবার একই চিকিৎসকের কাছে নেওয়া হলে নতুন করে ওষুধ দেওয়া হয়। কিন্তু রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার আরও অবনতি হলে সোমবার পুনরায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

পরে অভিযুক্ত চিকিৎসক নিজেই লিয়নকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই লিয়ন অচেতন হয়ে পড়ে। পরে সন্ধ্যা ৬টার দিকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর জন্য কথিত ওই দন্ত চিকিৎসককে দায়ী করে নিহতের বাবা খোকন মিয়া বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থাকা এক দালালের প্ররোচনায় তাঁরা ওই চেম্বারে গিয়েছিলেন। অস্ত্রোপচারের পর থেকেই রক্তক্ষরণ বন্ধ হয়নি এবং কয়েকবার চিকিৎসা নেওয়ার পরও অবস্থার অবনতি হতে থাকে।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, মো. রফিকুল ইসলাম হিরণ একসময় মাছঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ রয়েছে, তিনি নিজ নামের সঙ্গে বিভিন্ন পদবি ব্যবহার করে মোহনগঞ্জ ছাড়াও নেত্রকোনা সদর ও আটপাড়ায় একাধিক চেম্বারে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও আড়তদাররা জানান, হিরণ দীর্ঘদিন মাছঘাটে শ্রমিক হিসেবে কাজ করেছেন। পরে কীভাবে তিনি দন্ত চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হলেন, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন রয়েছে।

তবে সব অভিযোগ নাকচ করে রফিকুল ইসলাম হিরণ বলেন, রোগীর মাড়িতে গুরুতর সমস্যা ছিল। তিনি কোনো অস্ত্রোপচার করেননি, শুধু ড্রেসিং করেছেন। অতিরিক্ত রক্তক্ষরণও হয়নি এবং তাঁর চিকিৎসার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। প্রয়োজনে ময়নাতদন্তের মাধ্যমে বিষয়টি তদন্ত করারও দাবি জানান তিনি।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, এলএমএএফ কোর্সধারীরা চিকিৎসক নন এবং তাঁদের রোগী চিকিৎসার আইনগত এখতিয়ার নেই। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত হওয়া প্রয়োজন।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।