সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
মাদরাসার কক্ষে শিক্ষক-নারীর আপত্তিকর দৃশ্য সিসিটিভিতে: চাকরি খোয়ালেন এহসানুল হক

মাদরাসার কক্ষে শিক্ষক-নারীর আপত্তিকর দৃশ্য সিসিটিভিতে: চাকরি খোয়ালেন এহসানুল হক

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

দ্বীনি শিক্ষার পবিত্র আঙিনায় ভেসে উঠল অনৈতিকতার অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য, যা নিয়ে নেত্রকোনা শহরজুড়ে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়। ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদরাসার সিসিটিভি ক্যামেরায় শিক্ষক ও এক নারীর আপত্তিকর মুহূর্ত ধরা পড়ার পর অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক মো. এহসানুল হককে প্রতিষ্ঠানটি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

​জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ২০ আগস্ট। সেদিন মাদরাসার শিক্ষকদের একটি অভ্যন্তরীণ সভা চলছিল। সভার একপর্যায়ে কয়েকজন শিক্ষক সিসিটিভি মনিটরে অনার্স বিভাগের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত শিক্ষক এহসানুল হককে একটি কক্ষে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত হন তারা।

​পরবর্তীকালে সিসিটিভি ফুটেজের প্রমাণ দেখালে অভিযুক্ত শিক্ষক নিজ ভুল স্বীকার করে সহকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

​ঘটনার বিবরণ দিয়ে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, ভিডিও ফুটেজটি বিশদভাবে পর্যালোচনার পর অনার্স বিভাগের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়। ঘটনার পরপরই ২৬ আগস্ট সংশ্লিষ্ট কক্ষের তালা পরিবর্তন করে অভিযুক্ত শিক্ষককে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্র জমা দিলে শিক্ষকমণ্ডলীর জরুরি সভায় তা গ্রহণ করে তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

​অধ্যক্ষ আরও জানান, পুরো বিষয়টি প্রতিষ্ঠানের গভর্নিং বডি, জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) লিখিতভাবে জানানো হয়েছে। জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

​অব্যাহতি পাওয়া শিক্ষক এহসানুল হক দুর্গাপুর উপজেলার বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। ঘটনার বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য ব্যবহৃত একাধিক মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।

​এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা জানান, ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বরখাস্তসহ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

​নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত জেলার অন্যতম এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভির মাধ্যমে এমন ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।