সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির

‘মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি সাজু, সাধারণ সম্পাদক জাকির

 

কে,এম,জাকির

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

স্বচ্ছ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের অঙ্গীকার নিয়ে অবশেষে নতুন উদ্যমে যাত্রা শুরু করল কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহ্যবাহী ‘মুক্তাঞ্চল প্রেসক্লাব’। দীর্ঘ ৬ বছরের দীর্ঘ প্রতীক্ষা ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে গতকাল ২৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী ২ (দুই) বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন-এর রৌমারী প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম (সাজু) সভাপতি এবং জাতীয় দৈনিক অভয়নগর-এর রৌমারী প্রতিনিধি খন্দকার মোহাম্মদ জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মেহেদী হাসান (বাবু) এবং সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম ফারুকী (দৈনিক বাংলাদেশ সমাচার)। ৭ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য মুক্তাঞ্চল প্রেসক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠার ইতিহাস ও পুনর্জাগরণ উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২০ খ্রিস্টাব্দে “মুক্ত চিন্তা, সত্য প্রকাশ, রৌমারীর মূল ধারার বিকাশ” এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে রৌমারীর থানা রোড, জামে জামে মসজিদ সংলগ্ন, জাহানারা মার্কেটে স্থায়ী প্রাতিষ্ঠানিক বার্তা নিয়ে যাত্রা শুরু করেছিল ‘মুক্তাঞ্চল প্রেসক্লাব’। শুরুতে একদল তরুণ ও উদ্দীপ্ত সংবাদকর্মীকে নিয়ে সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশিক্ষণ ও চর্চার মধ্য দিয়ে এর কার্যক্রম পুরোদমে শুরু হলেও পরবর্তীতে নানা বাস্তবমুখী জটিলতায় এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর ২৮ আগস্টের সভায় আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করল। দুর্নীতির বিরুদ্ধে ও অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, মুক্তাঞ্চল প্রেসক্লাব কেবল সাংবাদিকদের একটি পেশাগত সংগঠন হিসেবেই থাকবে না, বরং এটি হবে রৌমারী ও তার আশেপাশের অঞ্চলের অবহেলিত মানুষের মৌলিক অধিকার আদায়, আঞ্চলিক সমস্যা, নদীভাঙন, অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে এক আপসহীন বলিষ্ঠ কণ্ঠস্বর। নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম (সাজু) ও সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জাকির প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং তরুণ লেখকদের জন্য একটি সুস্থ-সুন্দর সাংবাদিকতার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। রৌমারীর সম্ভাবনা ও সমস্যাগুলোকে জাতীয় গণমাধ্যমে বলিষ্ঠভাবে তুলে ধরতে মুক্তাঞ্চল প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাবে।” উপস্থিত স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণমাধ্যমকর্মীগণ আশা প্রকাশ করেন যে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে মুক্তাঞ্চল প্রেসক্লাব রৌমারী অঞ্চলে সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ বস্তুভিত্তিক সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।