সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মুন্সিগঞ্জে কিশোরী নিখোঁজের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে সহায়তার অভিযোগ

মুন্সিগঞ্জে কিশোরী নিখোঁজের ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে সহায়তার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক:

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে তাকে প্রেমিকের সঙ্গে চলে যেতে সহায়তা করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, কিশোরীকে খুঁজে পাওয়ার পরও তাকে পুলিশের কাছে হস্তান্তর না করে ওই ইউপি সদস্যের পক্ষ থেকে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়।

 

কিশোরীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৮ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়েকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য হাজী নূর হোসেন নবিকে বিষয়টি জানানো হয়। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করা হয়।

 

কিশোরীর মা জিয়াসমিন আক্তার জানান, অভিযোগের পর তিনি পুলিশের একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট বাড়িতে যান। তখন কিশোরীকে হাজির করার জন্য বলা হয়। পরে ‘সত্তর’ নামের এক ব্যক্তির মাধ্যমে ফোন করে কিশোরীকে নিয়ে যেতে বলা হলেও তিনি তাকে থানায় হস্তান্তরের অনুরোধ করেন। তার অভিযোগ, সেই অনুরোধ রাখা হয়নি।

 

পরিবারের আরও দাবি, পরবর্তীতে তারা জানতে পারেন ওই রাতেই কিশোরীকে ইউপি সদস্যের ভাইয়ের একটি ঘরে রাখা হয়েছিল। এরপর পরিবারের সদস্যদের না জানিয়ে কিশোরী ও তার সঙ্গে থাকা ছেলেটিকে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তার মা।

 

জিয়াসমিন আক্তার বলেন, থানায় অভিযোগ এবং আদালতে মামলা চলমান থাকা অবস্থায় তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই মেয়েকে ফিরে পেতে চান। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে বেতকা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাজী নূর হোসেন নবি বলেন, সামাজিক পরিস্থিতি বিবেচনা করেই কিশোরীকে থানায় দেওয়া হয়নি। তবে কিশোরী বর্তমানে যেখানে থাকুক, তার অভিভাবকেরা চাইলে খোঁজ নিয়ে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

 

বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিগান হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন। ইউপি সদস্য নবি তাকে এ বিষয়ে কোনো তথ্য জানাননি বলেও দাবি করেন চেয়ারম্যান।

 

এদিকে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছিল। বর্তমানে বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা চলমান রয়েছে। ফলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হবে বলে জানান তিনি।

 

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা তৈরি হলেও কিশোরীকে কোথায় রাখা হয়েছিল এবং তাকে কীভাবে পরিবারের অগোচরে অন্যত্র যেতে দেওয়া হয়েছে—এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।