সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
মেডিকেল ছুটির আড়ালে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানে না শিক্ষা অফিস

মেডিকেল ছুটির আড়ালে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানে না শিক্ষা অফিস

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বিরুদ্ধে মেডিকেল ছুটি নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রায় দুই মাস ধরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানের অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্বও সামলাতে গিয়ে অতিরিক্ত চাপের মুখে পড়েছেন সহকারী শিক্ষকরা।

সংশ্লিষ্ট শিক্ষা অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারকে অর্ধগড় বেতনে বহিঃবাংলাদেশ ভ্রমণের জন্য ১৫ দিনের শর্তসাপেক্ষ ছুটি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত অফিস আদেশে ছেলের সঙ্গে দেখা করতে তাকে ১৫ দিনের জন্য দক্ষিণ কোরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়।

তবে অফিস আদেশে বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার শর্ত ছিল। অভিযোগ রয়েছে, ওই ছুটির বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তা কিংবা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত না করেই প্রধান শিক্ষক পরবর্তী সময়ে আরও তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন।

সূত্র জানায়, বিদেশ ভ্রমণের জন্য ১৫ দিনের ছুটির বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার জানা না থাকায় প্রধান শিক্ষকের মেডিকেল ছুটির আবেদন মঞ্জুর করা হয়। গত ৭ জুলাই তার আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের মেডিকেল ছুটি অনুমোদন করা হয়। এরপর থেকেই তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে প্রায় দুই মাস ধরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে তৈরি হয়েছে অচলাবস্থার আশঙ্কা। শ্রেণিকক্ষে পাঠদান চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে বিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি ও ময়না আক্তার বলেন, “প্রধান শিক্ষক প্রায় দুই মাস ধরে বিদ্যালয়ে আসছেন না। আমরা শুনেছি তিনি মেডিকেল ছুটিতে আছেন। আবার শুনেছি, তিনি ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। তিনি না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজ করতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করলেও প্রশাসনিক অনেক কাজ করা সম্ভব হচ্ছে না।”

তাদের দাবি, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

খালিয়াজুড়ি উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান বলেন, “বিদেশ যাওয়ার জন্য ১৫ দিনের ছুটির বিষয়টি না জানিয়েই ওই প্রধান শিক্ষক তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এক মাসের ছুটি মঞ্জুর করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি তার ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।”

তিনি আরও বলেন, “নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মেডিকেল ছুটি নিয়ে বিদেশ ভ্রমণ করলে তিনি বিধিমালা ভঙ্গ করেছেন। আমি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করব। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বেতন-ভাতা বন্ধসহ বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখা হবে।”

প্রধান শিক্ষকের বিদেশ অবস্থান, ছুটির ধরন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করার অভিযোগ এই তিনটি বিষয় নিয়ে এখন প্রশ্ন উঠেছে শিক্ষা প্রশাসনে। একই সঙ্গে মেডিকেল ছুটির অনুমোদন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।