সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
যুক্তির আলোয় মেধার উন্মেষ, নেত্রকোনায় শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালা

যুক্তির আলোয় মেধার উন্মেষ, নেত্রকোনায় শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালা

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে যুক্তি, বিশ্লেষণ ও মুক্তচিন্তার জগতে শিক্ষার্থীদের এগিয়ে নিতে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিতর্ক কর্মশালা। ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (২২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন।

সকাল ১০টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

নেত্রকোনার ১০টি উপজেলা থেকে বাছাই করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী ও তাঁদের সঙ্গে ৩০ জন শিক্ষক এতে অংশ নেন। সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা কর্মশালায় ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিজ্ঞ বিতার্কিক ও অতিথি বক্তারা শিক্ষার্থীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় বিতর্কের মৌলিক ধারণা থেকে শুরু করে যুক্তি নির্মাণ ও উপস্থাপন, বক্তব্যের কাঠামো তৈরি, তথ্য-উপাত্তের কার্যকর ব্যবহার এবং প্রতিপক্ষের বক্তব্য গভীরভাবে বিশ্লেষণের কৌশল শেখানো হয়। ফলে শ্রেণিকক্ষের প্রচলিত শিক্ষার বাইরে শিক্ষার্থীরা পায় যুক্তিকে প্রশ্ন করা, প্রশ্নকে বিশ্লেষণ করা এবং তথ্যের ভিত্তিতে নিজের মত প্রতিষ্ঠার বাস্তব অভিজ্ঞতা।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজার সাবলীল সঞ্চালনায় উদ্বোধনী ও প্রশিক্ষণ পর্বে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়সার, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার।

আয়োজকরা বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান অর্জন করলেই হবে না। সত্য-মিথ্যা যাচাই, তথ্য বিশ্লেষণ, যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণ এবং ভিন্নমতকে বোঝার সক্ষমতাও তাদের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই তৃণমূল পর্যায় থেকে নতুন বিতার্কিক তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তার চর্চা ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এ উদ্যোগ।

কর্মশালায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলন কক্ষজুড়ে তৈরি হয় প্রশ্ন, যুক্তি, পাল্টা-যুক্তি ও চিন্তার এক উজ্জ্বল আবহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এমন আয়োজন শিক্ষার্থীদের শুধু ভালো বিতার্কিক নয় বরং সচেতন, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও যুক্তিবাদী নাগরিক হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।

নেত্রকোনার শিক্ষাঙ্গনে যুক্তিচর্চার এই আয়োজন তাই নিছক একটি কর্মশালা নয়; সংশ্লিষ্টদের চোখে এটি আগামী দিনের মুক্তমনা ও মননশীল প্রজন্ম গড়ার পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।