সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
রাজনগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ড্রাইভার নিহত; আহত ১

রাজনগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ড্রাইভার নিহত; আহত ১

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার(মৌলভীবাজার)

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সয়াবিন তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে সয়াবিন তেলবোঝাই করে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ধামাইরপাড় এলাকায় ধামাই ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে পাশের ছড়ায় পড়ে যায়।

 

দুর্ঘটনার পর ট্রাকের ভেতর থেকে হেলপার খালেদ মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পানিতে ডুবে থাকা ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।

 

নিহত চালকের নাম নোম্মান সরকার। সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি বরিশাল জেলার বাগেরবাজার এলাকায়। আহত হেলপার খালেদ মিয়া সিলেটের ধোপাঘোল এলাকার বাসিন্দা।

 

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।