সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
রাজনগরে তালামীযে ইসলামিয়ার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজনগরে তালামীযে ইসলামিয়ার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার লালাপুর এল কে এইচ দাখিল মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

 

এতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাসির খান, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ এবং জেলা আল-ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা মো. শফিকুল আলম।

 

রাজনগর উপজেলা তালামীযের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান কাওছার ও সহসাধারণ সম্পাদক এম. সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তালামীযের সহসাধারণ সম্পাদক মো. আলী হোসাইন মিতুল ও সহসাংগঠনিক সম্পাদক মো. রুমেন চৌধুরী।

 

কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক চর্চা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।