সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]
রাজনগরে নামাজ শেষে বাড়ি ফেরেননি যুবক, রাতে গাছে মিলল ঝুলন্ত মরদেহ

রাজনগরে নামাজ শেষে বাড়ি ফেরেননি যুবক, রাতে গাছে মিলল ঝুলন্ত মরদেহ

 

মোফাজ্জল হোসেন শায়েখ, স্টাফ রিপোর্টার।

 

মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের একটি মসজিদের পাশে কাঁঠালগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

 

নিহত ফয়জুল ইসলাম ওই গ্রামের রফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, সোমবার আসরের নামাজ আদায় করতে মসজিদে যান ফয়জুল। পরে মাগরিবের নামাজও আদায় করেন তিনি। নামাজ শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন মসজিদের পাশে একটি কাঁঠালগাছের ডালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

 

নিহতের মা রুবি বেগম জানান, তাঁর ছেলে আসর ও মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিল। পরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পান তাঁরা।

 

পরিবারের সদস্যদের ভাষ্য, ফয়জুল ইসলাম মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। প্রায় আট মাস আগে অসুস্থ অবস্থায় ওমান থেকে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তাঁর চিকিৎসা চলছিল। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।