সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ.

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ.

 

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসায় মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগীর বাবা রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, রূপসা উপজেলার বাগমারা গ্রামের গরুর হাট সংলগ্ন দারুস সালাম জামে মসজিদের হেফজখানায় মো. আব্দুল্লাহ নামের ১২ বছরের এক ছাত্র পড়াশোনা করে। তার পিতা মো. ইসরাইল হোসেন।

 

অভিযোগে বলা হয়, গত ০৫/০৮/২৬ তারিখ বিকাল অনুমান ৩টা৩০ ঘটিকার সময় সামান্য বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান ওই ছাত্রের মুখমন্ডলের ডান পাশে ঘুষি মেরে নীলা ফোলা জখম করেন। এরপর পিঠের দিকে মেরুদন্ডের উপরে মেরে কালশিরা ফোলা জখম করেন। পাশাপাশি এলোপাতাড়ি চড়, কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

ছেলের চিৎকারে সহপাঠী ও মসজিদের মুসল্লিগণ ঘটনা জানতে পারেন। পরে আহত ছাত্র বাসায় এসে পরিবারকে বিষয়টি জানালে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

 

ভুক্তভোগীর পিতা মো. ইসরাইল হোসেন বলেন,ঘটনার পর আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দিয়েছি। আমার ছেলেকে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

 

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, মাদ্রাসায় শিশুদের শাসনের নামে শারীরিক নির্যাতন বন্ধ হওয়া উচিত। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।