সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
লোডশেডিংয়ের অবসান, সোলারে আলোকিত দুর্গাপুর হাসপাতাল

লোডশেডিংয়ের অবসান, সোলারে আলোকিত দুর্গাপুর হাসপাতাল

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের অবসান ঘটেছে। রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে আধুনিক সোলার ইনভার্টার সিস্টেম।

বুধবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সোলার ব্যবস্থার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হান, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন সিস্টেমে উচ্চক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে সোলার ব্যাকআপ চালু হবে। এতে হাসপাতালের আলো, ফ্যান ও জরুরি সেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের কারণে হাসপাতালের ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হতো। নতুন এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

রোগীর স্বজন শুভ দাস বলেন, “আগে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে চরম ভোগান্তিতে পড়তে হতো। এখন সোলার ইনভার্টার চালু হওয়ায় সেই দুর্ভোগ আর থাকবে না। এটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তির।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, “ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আন্তরিক উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের জন্য পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার ইনভার্টার ও লিথিয়াম ব্যাটারির ব্যবস্থা হয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও চিকিৎসাসেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জানান, হাসপাতালের সেবার মান উন্নয়নে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, “এর আগে হাসপাতালকে তিনটি ইসিজি মেশিন দেওয়া হয়েছে। চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দূর করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্টদের মতে, আধুনিক সোলার বিদ্যুৎ ব্যবস্থা চালুর মাধ্যমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটজনিত ভোগান্তি কমে যাওয়ায় দুর্গম এলাকার হাজারো রোগী নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।